
অবিশ্বাস্য এক ইনিংস খেলে ওয়ানডে ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়েছেন ভারতের জাতীয় দলের ক্রিকেটার বৈভব সূর্যবংশী। ২৮ বলে সেঞ্চুরির পর ডাবল সেঞ্চুরি করেছেন মাত্র ৫২ বলে! বৈভব সূর্যবংশী ক্রিকেটের সব রেকর্ড ভেঙেচুরে দিলেন এক ইনিংসেই।
লিস্ট-এ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির পর দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ডও নিজের করে নিলেন ভারতের টিনএজ ওপেনার। অবশ্য ডাবল সেঞ্চুরির পরই থেমেছেন সূর্যবংশী। ৫৩ বলে ৭ চার আর ২৮ ছক্কায় ২০৪ রান করেন তিনি।
এর আগে লিস্ট-এ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরি ছিল ১০৩ বলে। কেন্টাবুরির হয়ে ওটাগোর বিপক্ষে ২০২৪ সালে এই রেকর্ড গড়েছিলেন চাদ বয়েস।
লিস্ট-এ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও এর আগে নিজের করে নেন সূর্যবংশী। মাত্র ২৮ বলে সেঞ্চুরি করতে হাঁকিয়েছিলেন ১৫টি ছক্কা।
দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারস ওয়ানডে টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারতীয় ‘এ’ দলের হয়ে এই রেকর্ড গড়েছেন সূর্যবংশী।
এর আগে লিস্ট-এ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল ২৯ বলে। জ্যাক-ফ্রেসার ম্যাকার্গ করেছিলেন সেই সেঞ্চুরি। ২০২৩-২৪ মৌসুমে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে তাসমানিয়ার বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন তিনি।
তবে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি এখনো দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের দখলে। ২০১৪-১৫ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জোহানেসবার্গে ৩১ বলে সেঞ্চুরি হাঁকান তিনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









