ক্রিস্টিয়ানো রোনালদো, হ্যাটট্রিক, আল নাসর, আল খোলুদ, ইনজুরি, আল হাজেম, এএফসি চ্যাম্পিয়নস লিগ, সৌদি প্রো লিগ
ক্রিস্টিয়ানো রোনালদো। সংগৃহীত

গত শুক্রবার আল খোলুদের বিপক্ষে ১৫ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক পূর্ণ করেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। যেমন তেমন হ্যাটট্রিক নয়, যাকে বলে পারফেক্ট হ্যাটট্রিক তাই করে দেখিয়েছিলেন। 

Advertisement

তবে আগামী ২ নভেম্বর উজবেকিস্তানের ক্লাব পাকতাকোরের বিপক্ষে এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের ম্যাচে ক্রিস্টিয়ানোকে বেঞ্চে বসিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে আল নাসর। তার বদলে অন্তর্ভুক্ত করা হয়েছে তরুণ ফরোয়ার্ড আব্দুল রহমান সুফিয়ানিকে।

এক হাজার গোলের মাইলফলকে দৌঁড়ে যিনি এগিয়ে যাচ্ছেন দুর্দান্ত গতিতে, গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে বসিয়ে রাখা নিয়ে আলোচনা দেখা দিয়েছে। ৪১ বছর বয়সী এই তারকা কি ইনজুরিতে ভুগছেন? নাকি অন্য কোনো বিষষ? 

মূলত ব্যস্ত সূচির কারণে রোদালদোকে বিশ্রাম দেয়া হয়েছে।

সৌদি সংবাদমাধ্যম আরিয়াদিয়াহর প্রতিবেদন সূত্রে জানা গেছে, ব্যস্ত সূচির কথা মাথায় রেখেই তাকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন কোচ অ্যাঞ্জে পোস্টেকোগলু। একের পর এক ম্যাচ খেলতে হচ্ছে আল নাসরকে। তাই গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের শারীরিকভাবে সতেজ রাখতে চায় দলের কোচিং স্টাফ।

পর্তুগিজ তারকার সাথে দলের বাইরে রাখা হয়েছে ফরাসি দুই ফুটবলার মোহামেদ সিমাকান ও কিংসলে কোমানকেও।

আগামী ৬ নভেম্বর সৌদি প্রো লিগে আল নাসর মুখোমুখি হবে আল হাজেমের। সে ম্যাচেই দলে ফিরবেন ক্রিস্টিয়ানো।