ব্যালন ডি’অর, হ্যারি কেইন, বুন্দেসলিগা, বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, প্যানাল্টি
হ্যারি কেইনের প্যানাল্টি মিসের দৃশ্য। সংগৃহীত

ব্যালন ডি’অর জিতে এখন টক অব দ্য টাউন হ্যারি কেইন। তবে বুন্দেসলিগার ম্যাচে দ্বিতীয়ার্ধে পেনাল্টি মিস করে সমালোচনার মুখোমুখি এই সেন্টার-ফরোয়ার্ড। পেনাল্টি মিসে বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করে বায়ার্ন মিউনিখ।

Advertisement

মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ৩৮ মিনিটে কনরাড লাইমারের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথমার্ধে জোবে বেলিংহামের একটি গোল ভিএআরে বাতিল হওয়ায় সমতায় ফিরতে পারেনি ডর্টমুন্ড।

বিরতির পর ৫৬ মিনিটে পেনাল্টি পায় বায়ার্ন। গোলের সুযোগ পেয়েও বল ক্রসবারে পাঠান কেইন।

এর চার মিনিট পর সেরু গিরাসির গোলে সমতায় ফেরে ডর্টমুন্ড। তবে বেশিক্ষণ সমতা ধরে রাখতে পারেনি তারা। ৬৬ মিনিটে কেইনের পাস থেকে কাছ থেকে বল জালে পাঠিয়ে বায়ার্নকে আবার এগিয়ে দেন দায়ো উপামেকানো।

নাটকীয়ভাবে ৮৯ মিনিটে ফাবিও সিলভার গোলে সমতায় ফেরে ডর্টমুন্ড। খেলা শেষ হয় ২-২ ড্রয়ে।

এই ড্রয়ে দুই দলের পয়েন্ট দাঁড়িয়েছে ১৮। গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে বায়ার্ন।