মেসি
মেসি ও ১০ উদীয়মান খেলোয়াড়। সংগৃহীত

ভবিষ্যত প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে সেরা হওয়া অনেকটা স্বপ্নের ব্যাপার। আর সেটা যদি হয় তরুণ ফুটবলারদের ঘিরে, তাহলে তার দিকে দৃষ্টি থাকবে পুরো ফুটবল বিশ্বের। তেমনটাই ঘটেছে ১০ প্রতিশ্রুতিশীল তরুণ ফুটবলারের ক্যারিয়ারে। 

Advertisement

ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী জনপ্রিয় প্রতিষ্ঠান এডিডাসের একটি প্রচারণার জন্য ১০ জন প্রতিশ্রুতিশীল তরুণ ফুটবলারকে বেছে নিয়েছেন লিওনেল মেসি। এই তালিকায় একমাত্র আর্জেন্টাইন হিসেবে জায়গা পেয়েছেন বোকা জুনিয়র্সের প্লেমেকার তোমাস আরান্দা।

নয়টি দেশের সাতজন পুরুষ ও তিনজন নারী ফুটবলার রয়েছেন এই তালিকায়। ‘মেসি +১০’ প্রচারণার তৃতীয় সংস্করণ রোববার উন্মোচন করেছে এডিডাস। এতে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন ক্লাবের উদীয়মান প্রতিভাদের তুলে ধরা হয়েছে।

২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির সময় আর্জেন্টিনা জাতীয় দলের সাথে অনুশীলন করেছিলেন আরান্দা। বর্তমানে ডান পায়ের ফিবুলা হাড় ভেঙে যাওয়ায় সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন বোকা জুনিয়র্সের এই তরুণ ফুটবলার।

মেসির বাছাই করা অন্য খেলোয়াড়দের মধ্যে রয়েছেন আর্সেনালের ম্যাক্স ডাউম্যান, এইনট্র্যাখ ফ্রাঙ্কফুর্টের জান উজুন এবং তিজুয়ানার গিলবার্তো মোরা।

এই প্রচারণায় নারী ফুটবলার হিসেবে প্রতিনিধিত্ব করছেন চেলসির ক্লোয়ি সারউই, ওএল লিওনের জিওভান্না ওয়াকসম্যান এবং হামবুর্গ এসভির লোটা ভ্রেডে।

উদীয়মান প্রতিভাদের তুলে ধরার উদ্দেশ্যে বাণিজ্যিক প্রচারণার অংশ হিসেবে এই খেলোয়াড়দের বেছে নেয়া হয়েছে। এটি কোনো আনুষ্ঠানিক র‌্যাঙ্কিং নয়।

তালিকায় থাকা ১০ ফুটবলার

খেলোয়াড়                   দেশ                  ক্লাব
তোমাস আরান্দা          আর্জেন্টিনা      বোকা জুনিয়র্স
জান উজুন                  তুরস্ক            এইনট্র্যাখ ফ্রাঙ্কফুর্ট
গিলবার্তো মোরা          মেক্সিকো        তিজুয়ানা
ম্যাক্স ডাউম্যান           ইংল্যান্ড          আর্সেনাল
জাভিয়ের গোজো          যুক্তরাষ্ট্র         ক্রিস্টাল প্যালেস
জেসুস রদ্রিগেস           স্পেন             কোমো ১৯০৭
কিস স্মিট               নেদারল্যান্ডস      এজেড আলকমার
ক্লোয়ি সারউই              ইংল্যান্ড           চেলসি
জিওভান্না ওয়াকসম্যান   ব্রাজিল            ওএল লিওন
লোটা ভ্রেডে                 জার্মানি        হামবুর্গ এসভি