
জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কালাই উপজেলা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) জয়পুরহাট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কালাই উপজেলা ফুটবল একাদশ জয়পুরহাট উপজেলা ফুটবল একাদশকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
এর আগে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্যভাবে অমীমাংসিত থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক আল মামুন মিয়ার সভাপতিত্বে জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গোলজার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার রায়সহ প্রশাসনের কর্মকর্তা ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








