ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সংগৃহীত ছবি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, কিয়েভ ও মস্কোর প্রতিনিধিদের মধ্যে নির্ধারিত বৈঠকের আগে তিনি মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সাথে বিস্তারিত আলোচনা করেছেন।

Advertisement

বৃহস্পতিবার (৫ নভেম্বর) হোয়াইট হাউসে মেলানিয়া ট্রাম্পের সাথে একটি বৈঠকের মধ্য দিয়ে এ আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

মাদ্রিদ সফরকালে বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, ‘স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সাথে আমাদের মাত্রই দেড় ঘণ্টাব্যাপী অত্যন্ত বিস্তারিত আলোচনা হয়েছে।’

ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে যে আগামী ১০ ও ১১ নভেম্বর আবুধাবিতে তাদের আলোচকরা বৈঠকে বসবেন। 

গত ফেব্রুয়ারির পর এই প্রথম তিন পক্ষের মধ্যে এমন আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সূত্র : বাসস