
কৃষ্ণসাগরে সান মারিনোর পতাকাবাহী একটি জাহাজে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে আগুন লাগার ঘটনায় আটজন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে রোমানিয়া।
কৃষ্ণসাগরে ধারাবাহিকভাবে ড্রোন হামলার ঘটনা ঘটে আসছে। এটি সেখানে সর্বশেষ দুর্ঘটনা।
রোমানিয়ার নৌ কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জাহাজটিতে ১২ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে চারজন নিরাপদে রয়েছেন। বাকি আটজন নিখোঁজ।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








