ডিএমপির ট্রাফিক অভিযান, ট্রাফিক আইন লঙ্ঘন, মামলা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, গাড়ি ডাম্পিং, গাড়ি রেকার, মো: আকতার হোসেন
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সংগৃহীত

রাজধানী ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮১৩টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৬৯৮টি গাড়ি ডাম্পিং ও ৩৬৭টি গাড়ি রেকার করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে, বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ট্রাফিক-রমনা বিভাগে ১১টি বাস, একটি ট্রাক, ছয়টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৩৯টি মোটরসাইকেলসহ মোট ১৩৫টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ১০টি বাস, ১৮টি ট্রাক, দুইটি কাভার্ডভ্যান, পাঁচটি সিএনজি ও ৯৭টি মোটরসাইকেলসহ মোট ১৫৬টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৩টি বাস, তিনটি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৭২টি সিএনজি ও ২১৫টি মোটরসাইকেলসহ মোট ৪২৩টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৪টি বাস, ৩৩টি ট্রাক, ৪০টি কাভার্ডভ্যান, ৬১টি সিএনজি ও ১৪৯টি মোটরসাইকেলসহ মোট ৩৯৫টি মামলা হয়েছে।

ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩টি বাস, একটি ট্রাক, ছয়টি কাভার্ডভ্যান, ৪৮টি সিএনজি ও ৬৫টি মোটরসাইকেলসহ মোট ১৭১টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ২২টি বাস, ১৫টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজি ও ১৭৬টি মোটরসাইকেলসহ মোট ৩৫৭টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৯টি বাস, ১২টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৪৮টি সিএনজি ও ১৫৯টি মোটরসাইকেলসহ মোট ৪০৬টি মামলা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে ৫৪টি বাস, ২৫টি ট্রাক, ৩৯টি কাভার্ডভ্যান, ৭৫টি সিএনজি ও ২৬৬টি মোটরসাইকেলসহ মোট ৭৭০টি মামলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।