
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২০ জনকে গ্রেফতার করেছে।
শুক্রবার (২ অক্টোবর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার হওয়া মো: রাকিব (১৯), মো: সিফাত (২৬), মো: শাওন (২০), মো: রায়হান (২০), রূপা আক্তার (৩০), জীবন (২৮), মো: রিয়াজ (৩০), সম্রাট (৩০), মো: হাসান (২৬), মো: নাজমুল হোসেন (৩২), পারভেজ (২৫), মো: সবুজ (২৩), মো: ইমন (২০), মো: শাওন (২২), মো: রমজান (২৮), মো: জায়েদ (১৯), মো: সাজ্জাদ (১৯), মো: রাজিব হোসেন (১৮), কামরুল (৩২) ও আলী আহাম্মদ শেখের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। বাসস
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








