দ্বিতীয় ইনিংসের শুরুতেই চাপে বাংলাদেশ
তিনে নেমে মুমিনুল হকও বেশিক্ষণ থাকতে পারেননি। ক্রিকইনফো

দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের ১৫৭ রানের লিড পেরোতে হলে ব্যাটসম্যানদের বড় দায়িত্ব নিতে হবে—সেটা জানাই ছিল বাংলাদেশের। কিন্তু দ্বিতীয় ইনিংসে শুরুটা হলো উল্টো। দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছে দল। 

Advertisement

মাহফিজুল ইসলামের ছক্কায় পঞ্চাশ পেরোলেও চা বিরতিতে স্বস্তি নিয়ে যেতে পারেনি বাংলাদেশ। জোহানেসবার্গ টেস্টের চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে চা বিরতির আগে ২৫ ওভার ব্যাট করে ৩ উইকেটে ৫৮ রান তুলেছে দল।

আরো পড়ুন : ঢাকায় আশ্রয় নেয়া আ’লীগ নেতাকর্মীদের জন্য দুঃসংবাদ

মাঠে মাহফিজুল ইসলাম ৩০ রানে অপরাজিত আছেb, তার সাথে আছেন তাওহীদ হৃদয় (৪)। এখনো ইনিংস ব্যবধানে হার এড়াতে ৯৯ রান প্রয়োজন টাইগারদের।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে অস্বস্তিতে পড়েন বাংলাদেশের ব্যাটসম্যানরা। রিভিউ নিয়ে একবার বেঁচে গেলেও বেশিক্ষণ টিকতে পারেননি তানজিদ হাসান (৪)। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

এরপর তিনে নেমে মুমিনুল হকও বেশিক্ষণ থাকতে পারেননি। অফ স্টাম্পের বাইরের বল ছেড়ে দেয়ার সুযোগ থাকলেও খেলতে গিয়ে নিজের স্টাম্পে টেনে আনেন তিনি। তার ব্যাটে আসে মাত্র ১ রান। ১২ রানে ২ উইকেট হারায় দল।

আরো পড়ুন : ভারতে পুলিশি নির্যাতনে জেলবন্দী মুসলিম যুবকের রহস্যজনক মৃত্যু, কী ঘটেছিল?

তৃতীয় উইকেটে কিছুটা প্রতিরোধ গড়েছিলেন মাহফিজুল ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে রান তুলতে বেশ ভুগছিলেন দুজন। শেষ পর্যন্ত সাইমন হারমারের বলে স্লিপে মার্করামকে ক্যাচ দিয়ে ফেরেন শান্ত (১১)। 

৪৩ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। এরপর বিরতির আগে আর উইকেট না হারালেও শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার জন্য এই রান যথেষ্ট নয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পুঁজি পেতে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে বাংলাদেশকে।

এর আগে দিনের শুরুতে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস ৫৫৭ রানে গুটিয়ে দেন বাংলাদেশের বোলাররা। হাসান মাহমুদ ৪টি এবং তাসকিন আহমেদ ২টি উইকেট নেন। বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল ৪০০ রান।