গার্ডিয়ান শার্ক-১, বাংলাদেশ কোস্টগার্ড, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ প্রশিক্ষণ, ইউএস ডিফেন্স অ্যাটাশে অফিস, আন্তর্জাতিক সামরিক প্রশিক্ষণ, যৌথ সামরিক প্রশিক্ষণ, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সহযোগিতা, দুর্যোগ মোকাবিলা, আন্তর্জাতিক সহযোগিতা, সনদপত্র বিতরণ, ত্রিশিতা মওলা, যুক্তরাষ্ট্রের অ্যাক্টিং ডেপুটি চিফ অব মিশন
প্রশিক্ষণে অংশ নেয়াদের হাতে সনদপত্র তুলে দেয়া হচ্ছে। নয়া দিগন্ত
ads

চট্টগ্রামে ইউএস ডিফেন্স অ্যাটাশে অফিস, ঢাকা-এর উদ্যোগে বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক আয়োজিত গার্ডিয়ান শার্ক-১ শীর্ষক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বাংলাদেশ কোস্টগার্ডের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি, দুর্যোগকালীন জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনায় দক্ষতা উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদারের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ড ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে কোস্টগার্ড বেইস চট্টগ্রামে গত ২ নভেম্বর হতে ২৫ নভেম্বর পর্যন্ত এক্সারসাইজ গার্ডিয়ান শার্ক-১ শীর্ষক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক মানের এ প্রশিক্ষণে বাংলাদেশ কোস্টগার্ডের ১৪ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদারের লক্ষ্যে আয়োজিত এ যৌথ প্রশিক্ষণ পারস্পরিক আস্থা, পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি দুর্যোগ মোকাবিলা, জরুরি উদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রমে উভয় দেশের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণ কার্যক্রমকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ, প্রশিক্ষণার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতা সুদৃঢ় করার লক্ষ্যে ভবিষ্যতেও বাংলাদেশ কোস্টগার্ডের এ ধরনের আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্স আয়োজনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের অ্যাক্টিং ডেপুটি চিফ অব মিশন মিস ত্রিশিতা মওলা। এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ কোস্টগার্ডের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।