সভা
অবহিতকরণ সভা। নয়া দিগন্ত
ads

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বেকার ও প্রশিক্ষণহীন যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘ইকোনমিক অ্যাক্সিলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট (আর্ন)’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বিশ্বব্যাংকের অর্থায়ন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ব্র্যাকের সাথে যৌথ অংশীদারিত্বে স্থানীয় উন্নয়ন সংগঠন ‘ফ্যামিলি টাইস ফর উইমেন ডেভেলপমেন্ট (এফটিডব্লিউডি)’ এ সভার আয়োজন করে।

এফটিডব্লিউডির নির্বাহী পরিচালক খুজিস্থা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস এবং বিশেষ অতিথি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: ইদ্রিস আলী সরকার।

সভায় জানানো হয়, প্রকল্পের আওতায় কিশোরগঞ্জের সাত উপজেলায় ১১০টি গ্রাম পর্যায়ের প্রশিক্ষণ কেন্দ্রের (ভিএলটিসি) মাধ্যমে আট হাজার ৮০০ জন নিট যুবককে কারিগরি প্রশিক্ষণ ও ১৫ হাজার ৪০০ জনকে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ দেয়া হবে। এর মধ্যে পাকুন্দিয়ার ইউনিয়ন পর্যায়ে ১৫টি কেন্দ্রে এ প্রশিক্ষণ চলবে।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রূপম দাস স্বচ্ছতার ভিত্তিতে প্রকৃত উপকারভোগী নির্বাচনের ওপর গুরুত্বারোপ করে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সভায় বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।