
‘দেশ পরিচালনায় সরকারের ব্যর্থতার কারণে দেশে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
আরো পড়ুন: অগ্নিসন্ত্রাস ও নাশকতায় কি ফিরতে পারবে আওয়ামী লীগ? কী বলছেন বিশ্লেষক ও রাজনীতিকরা
শুক্রবার (২০ নভেম্বর) সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে সাবেক ছাত্রনেতাদের নিয়ে আয়োজিত এক শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বর্তমান পরিস্থিতি ও সরকারের ভূমিকা নিয়ে অ্যাডভোকেট জুবায়েরের বক্তব্য
অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘দেশ পরিচালনায় সরকারের ব্যর্থতার কারণে দেশে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পতিত ফ্যাসিস্ট আওয়ামী অপশক্তি আগুন সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের ব্যর্থতায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। এ পরিস্থিতি থেকে দেশ ও জাতিকে রক্ষায় সরকারকেই কার্যকর উদ্যোগ নিতে হবে।’
আরো পড়ুন: কীভাবে এখন ধরা পড়ছেন আত্মগোপনে থাকা প্রভাবশালীরা? গ্রেফতারের নেপথ্যে প্রশ্ন
তিনি আরো বলেন, ‘পরিকল্পিতভাবে দেশের গার্মেন্টস খাতকে ধ্বংসের অপচেষ্টা চলছে। গণভোটের রায় ও জুলাই সনদ উপেক্ষা করে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন সৃষ্টির জন্য সরকার দায়ী। এ ধরনের পরিস্থিতি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। জামায়াতে ইসলামী আদর্শিক শক্তিতে বলীয়ান হয়ে জনগণের কল্যাণ নিশ্চিত করা এবং পতিত ফ্যাসিস্টদের সব ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত রয়েছে। সাবেক ছাত্র দায়িত্বশীলদের সাংগঠনিক অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা, মেধা ও যোগ্যতাকে দেশ, সমাজ ও মানবকল্যাণে কাজে লাগাতে হবে। পারস্পরিক ঐক্য, দায়িত্বশীলতা ও সম্মিলিত প্রচেষ্টায় একটি কল্যাণমুখী ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’
সাংগঠনিক অভিজ্ঞতা ও আদর্শিক দৃঢ়তার আহ্বান
শিক্ষাশিবিরে বিশেষ আলোচনা পেশ করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।
আরো পড়ুন: যেসব বিষয়ে একমত হলেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা
তিনি বলেন, ‘ইসলামী আন্দোলনের কর্মীদের জীবনে অবসরের সুযোগ নেই। মানবতার কল্যাণ সাধন ও আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের জীবনের মূল লক্ষ্য। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে দ্বীনি দায়িত্ব পালনের পাশাপাশি অতীতের সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে। ব্যক্তিগত মানোন্নয়ন, জ্ঞানচর্চা ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। যোগ্যতা, নিষ্ঠা ও আদর্শিক দৃঢ়তার সমন্বয় ঘটাতে পারলেই ইসলাম, দেশ ও জাতির কল্যাণে কার্যকর অবদান রাখা সম্ভব হবে।’
জনসম্পৃক্ততা বৃদ্ধিতে সভাপতির গুরুত্বারোপ
সভাপতির বক্তব্যে শিক্ষাশিবিরের পরিচালক, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ও আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল বলেন, ‘সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হলে সাবেক ছাত্রনেতৃবৃন্দকে জনগণের সাথে আরো নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে। শুধু সাংগঠনিক কর্মকাণ্ডে সীমাবদ্ধ না থেকে মানুষের সুখ-দুঃখ ও সঙ্কটে পাশে দাঁড়াতে হবে। জনসম্পৃক্ততা বৃদ্ধি, মানবিক উদ্যোগ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। সমাজের প্রতিটি স্তরে দায়িত্বশীল ভূমিকা পালনের মধ্য দিয়ে একটি আদর্শ ও কল্যাণমুখী সমাজ গঠনে সাবেক ছাত্রনেতাদের এগিয়ে আসতে হবে।’
উপস্থিত নেতৃবৃন্দ
সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত এই শিক্ষাশিবিরে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক সাবেক দায়িত্বশীল অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের নায়েবে আমির ডাক্তার মো: ফখরুল ইসলাম, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও জাহেদুর রহমান চৌধুরী এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









