
গাজীপুরের কাশিমপুরের সারাবো এলাকায় একটি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে কোনাবাড়ী ও কাশিমপুর থানার সীমান্তবর্তী তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, সকাল সোয়া ১০টার দিকে তালতলা এলাকার একটি ঝুট গুদামে আগুন লাগার খবর পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিস স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরো জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্তের পর এসব বিষয়ে বিস্তারিত জানা যাবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








