
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পশ্চিম কোরিয়া গ্রামে যৌথ অভিযান চালিয়ে কারবারি মোতাহার মণ্ডল (৫৫) ও তার দুই স্ত্রী শাকিলা (৪৫) ও কানিজ ফাতেমাকে (৫০) আটক করেছে বিজিবি ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগের দিন সন্ধ্যায় বিজিবির অধিনায়কের নেতৃত্বে পরিচালিত অভিযানে মোতাহার আটক করা হয়।
আটক মোতাহার মণ্ডল ওই গ্রামের মৃত রয়েজ মণ্ডলের ছেলে।
এ সময় তাদের কাছ থেকে ১০ বোতল ফেয়ার ড্রিল, দুই বোতল উইনসেরেক্স সিরাপ, ২৫৬ পিস ইয়াবা এবং ২৬০ পিস ভাঙা এ্যাম্পল উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের মোট বাজার মূল্য এক লাখ ৭৭ হাজার ৪০০ টাকা।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








