স্বেচ্ছাসেবক লীগ, নেতা, আওয়ামী লীগ, ডিবি, পাবলিক প্রসিকিউটর, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল
আটক স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডভোকেট একরামুল হুদা। নয়া দিগন্ত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ কক্সবাজার জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট একরামুল হুদাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Advertisement

রোববার (১ নভেম্বর) রাত ১টার দিকে জেলা শহরের নুনিয়ারছড়া এলাকার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। জেলা গোয়েন্দা শাখার ওসি মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

অ্যাডভোকেট একরামুল কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) ছিলেন।

ওসি মনির জানান, পরের আইনি ব্যবস্থা নেয়ার জন্য একরামুলকে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হবে।