ফ্রি মেডিক্যাল ক্যাম্প, ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার
ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। নয়া দিগন্ত

বগুড়ায় ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে গরীব ও অসহায় রোগীদের জন্য একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ২২ জন কনসালটেন্টের উপস্থিতিতে এ মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বগুড়ার ডেপুটি ডিরেক্টর (মেডিক্যাল সার্ভিস) ডা: এ কে এম মাসুদ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নবজাতক ও শিশু রোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা: মো: লিয়াকত আলী। 

বিশেষ অতিথি ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শিশু সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডা: মো: মাহাবুব রহমান সরকার, টিএমএসএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ইএনটি বিভাগের সহযোগী অধ্যাপক ডা: মাহফুজুল হক মামুন। 

মেডিক্যাল ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন ইউনিটের ম্যানেজার অ্যান্ড এডমিন ইনচার্জ হানিফ উদ্দিন আহমদ, অ্যাকাউন্টস ইনচার্জ আবুল কালাম, জোনাল ইনচার্জ (বিডি) আলী আহমদ প্রমুখ। 

অনুষ্ঠিত ক্যাম্পে কনসালটেন্টরা বিপুল সংখ্যক রোগীকে ফ্রি চিকিৎসা ব্যবস্থাপত্র দেন। চিকিৎসা জগতের পথ প্রদর্শক ইবনে সিনা ট্রাস্টের জন্য রোগীরা কল্যাণ কামনা করেন।