
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হাউছি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কুমিল্লার নাঙ্গলকোটের মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার বদরপুর গ্রামে নাঙ্গলকোটের জামায়াতের আমির ও ঢালুয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা জামাল উদ্দিসহ জামায়াতের অন্য নেতারা নাসরুল্লাহর বাড়িতে যান।
নেতারা নিহত মুফতি নাসরুল্লাহর বাবা হাফেজ মুহাম্মাদ উল্লাহ, তার ভাই আহসানুল্লাহ বদরসহ পরিবারের অন্য সদস্য এবং নাসরুল্লাহর স্ত্রী ও সন্তানদের প্রতি সমবেদনা জানান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর উপজেলা নেতা মাওলানা ইয়াসিন মজুমদার, মাওলানা মাহবুবুল হক মজুমদার, ঢালুয়া ইউনিয়নের জামায়াত আমির আব্দুল হামিদ মজুমদার, ইউনিয়ন সহকারী সেক্রেটারি মো: নুরুন্নবী, সাবেক মেম্বার আবুল বাশার, সাবেক ছাত্রনেতা মিলন ভূঁইয়াসহ স্থানীয় নেতারা।
পরে জামায়াত নেতারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং মহান আল্লাহর দরবারে মরহুমের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








