
খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় আলভী (১৭) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে।
রোরবার (১১ অক্টোবর) দিবাগত মধ্যরাতে নগরীর জোড়াগেট এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।
আলভী নগরীর মুজগুন্নী আবাসিক এলাকার ৯ নম্বর সড়কের বাবুল আক্তারের ছেলে। সে এসএসসি পাশ করে নগরীর সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজে ভর্তি হয়েছিল।
পুলিশ জানায়, রাত সোয়া ১টার দিকে আলভী মোটরসাইকেল নিয়ে বের হয়। নগরীর জোড়াগেট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ইটের দেওয়ালে ধাক্কা খায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পুলিশ তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা সোনাডাঙ্গা থানার ডিউটি অফিসার এএসআই মিরাজ জানান, মোবাইল ডিউটিতে থাকা পুলিশ সদস্যরা আলভীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে। সেটি উদ্ধার করে জোড়াগেট এলাকায় কেএমপির ট্রাফিক বিভাগের হেফাজতে রাখা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








