ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় নারীর মৃত্যু
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় নারীর মৃত্যু। প্রতীকী ছবি

রাজশাহী নগরীর মেহেরচণ্ডী এলাকায় রেললাইনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকালে রেললাইনের উপর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেরচণ্ডী এলাকায় রেললাইনের উপর এক নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা রাজশাহী রেলওয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

তবে, ওই নারী কিভাবে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, রেললাইন থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।