মশক নিধন, অভিযান, বাংলাদেশ জামায়াতে ইসলামী
ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান উদ্বোধন করেন জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া। নয়া দিগন্ত

লক্ষ্মীপুরের রায়পুরে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন স্প্রে ও পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

Advertisement

রোববার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া।

মাস্টার রুহুল আমিন ভূঁইয়া বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়, এ জন্য সবাইকে সচেতন হতে হবে। বাড়িঘর, হাসপাতাল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে মশার প্রজনন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। জনস্বাস্থ্য সুরক্ষায় জামায়াতে ইসলামী সব সময় মানুষের পাশে থাকতে চায়। ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়ে তুলতে এ ধরনের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।’

কর্মসূচির অংশ হিসেবে হাসপাতাল আঙিনায় মশক নিধন স্প্রে করা হয়। পাশাপাশি হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কার্যক্রম পরিচালনা করা হয়। ডেঙ্গুর বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংস ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেয়া হয়।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নাঈমা নুসরাত জাবীন, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা: মামুনুর রশীদ পলাশ, পৌর জামায়াতের আমির হাফেজ ফজলুল করিম, সেক্রেটারি আশরাফুল ইসলাম রাকিব ও পৌর যুব বিভাগের সভাপতি সাইফ রাকিবসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।