মিরসরাই প্রেস ক্লাব, কমিটি
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাই প্রেস ক্লাবের ১৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ২০২৬–২০২৮ মেয়াদের ঘোষিত কমিটিতে সভাপতি হয়েছেন দৈনিক পূর্বকোণের মিরসরাই প্রতিনিধি আবু সাঈদ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক নয়া দিগন্তের মিরসরাই সংবাদদাতা এম মাঈন উদ্দিন।

Advertisement

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় মিরসরাই প্রেস ক্লাবে কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য পদে রয়েছেন জ্যেষ্ঠ সহ-সভাপতি সাইফুল হক সিরাজী, সহ-সভাপতি দিদারুল আলম ভূঁইয়া, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক এম আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক ফিরোজ মাহমুদ ও ইকবাল হোসেন জীবন।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন আজমল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাফায়াত মেহেদী, কোষাধ্যক্ষ শিহাব উদ্দিন সিদ্দিক, দফতর সম্পাদক আকতার হোসেন এবং ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন জাবেদুল ইসলাম।

কার্যকরী সদস্যরা হলেন নুরুল আলম, এনায়েত হোসেন মিঠু, মোহাম্মদ ইউসুফ, আশরাফ উদ্দিন ও আজিজ আজহার।

উল্লেখ্য, মিরসরাই প্রেস ক্লাব ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি স্থানীয় সাংবাদিকদের পেশাগত কার্যক্রম ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে ভূমিকা রেখে আসছে।