
সিলেটে ডেঙ্গুর সংক্রমণ আবারো বাড়ছে। এক দিন বিরতির পর গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে আরো ১২ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এতে চলতি বছরে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩০ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৭ জন।
শনিবার (১০ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১২ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয়জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন রয়েছেন।
বর্তমানে হাসপাতালে ভর্তি ৪৭ রোগীর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৭ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনজন, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন, হবিগঞ্জ সদর হাসপাতালে আটজন, সুনামগঞ্জ সদর হাসপাতালে তিনজন ও মৌলভীবাজার সদর হাসপাতালে চারজন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ অক্টোবর পর্যন্ত বিভাগে শনাক্ত ৫৩০ জনের মধ্যে হবিগঞ্জে ২২১ জন, সুনামগঞ্জে ১২১ জন, সিলেটে ১১১ জন ও মৌলভীবাজারে ৫৭ জন রয়েছেন। এছাড়া অন্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নিতে গিয়ে আরো ২০ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। চলতি বছর সিলেট বিভাগে ডেঙ্গুতে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার একজন করে রয়েছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








