
সাভার পৌরসভার মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার বলেছেন, ‘ডেঙ্গু প্রতিরোধে সরকারের কার্যকর কোনো পদক্ষেপ আমাদের চোখে দৃশ্যমান হয়নি। লোকাল প্রশাসনসহ যারা সরকার পরিচালনা করছেন, এ মহামারীর হাত থেকে দেশবাসীকে বাঁচানোর জন্য যে পরিমাণ ডেঙ্গু প্রতিরোধ করার ওষুধ ছিটানোর দরকার তার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।’
শনিবার (১০ অক্টোবর) সকালে সাভার পৌর এলাকার পূর্ব শাহীবাগ বাসা-ফ্ল্যাট, দোকান মালিক কল্যাণ সমিতির আয়োজনে ইন্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্সির সৌজন্যে মো: কাউসার সিদ্দিকীর সভাপতিত্বে সাভার পৌর এলাকার শাহীবাগ চাঁপাইন সংযোগ সড়কের মডেল টওয়ারের সামনে ডেঙ্গু নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
হাসান মাহবুব মাস্টার বলেন, ‘শাহীবাগ, ডগরমোড়াসহ সাভারের বিভিন্ন স্থানে বেশ কিছু মানুষ মৃত্যুবরণ করেছেন।’
তিনি সবাইকে যার যার বাসাবাড়ির আঙ্গিনায় নিজ উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ও সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
পরিষ্কার পরিচ্ছন্ন ও সচেতনামূলক অভিযানে এ সময় উপস্থিত ছিলেন পূর্ব শাহীবাগ বাসা-ফ্ল্যাট, দোকান মালিক কল্যাণ সমিতির উপদেষ্টা আবুল মনসুর আহমেদ, কবির হোসেন মাতাব্বর, সেক্রেটারি আলমগীর হোসেন, সহকারী সেক্রেটারি মো: মামুনার রশিদ, নামজুল হাসান ইমরান প্রমুখ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








