পুলিশ ডাকাত, স্বর্ণ
অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িকে ডাকাতি। নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। 

Advertisement

শুক্রবার (৯ অক্টোবর) উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের শেখেরতালুক এলাকায় এ ঘটনা ঘটে। 

খবর পেয়ে রাতেই মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মতিন উল্লাহ জানান, দিবাগত রাত আড়াইটার দিকে খুন্তি দিয়ে দরজা ভেঙে মুখোশ পরিহিত ১০ থেকে ১২ জনের একটি ডাকাতদল অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। ডাকাতরা পাঁচ ভরি আট আনা স্বর্ণালঙ্কারসহ মোট প্রায় ১৭ লাখ টাকার মালামাল ও নগদ টাকা নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিপুল কর্মকার বলেন, ‘শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ডাকাতির ঘটনা সংঘঠিত হয়। খবর পেয়ে ওসি মহোদয়সহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। এ ঘটনায় এখনো মামলা হয়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে কাজ করছে পুলিশ।’