
বগুড়ায় মাছ ধরতে যাওয়া সাজ্জাদ আলী (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) সকালে বগুড়া সদর উপজেলার ছোট বেলাইল ঈদগাহ মাঠসংলগ্ন বিশ্বরোড এলাকার একটি জমি থেকে এই লাশ উদ্ধার করা হয়।
মৃত সাজ্জাদ শাজাহানপুর উপজেলার আবেদ আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, মাছ ধরার জন্য তিনি রাতে ওই এলাকায় গিয়েছিলেন। সকালে জমির মধ্যে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ঘটনাস্থল থেকে মাছ ধরার ফালি, একটি ব্যাগে কিছু মাছ ও একটি টর্চলাইট পাওয়া যায়। এসব আলামত থেকে ধারণা করা হচ্ছে, মাছ ধরতে গিয়েই সেখানে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের ধারণা বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।
সদর থানার ওসি ইব্রাহিম আলী জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








