সিলগালা
সালেহা ডায়াগনস্টিক সেন্টার। নয়া দিগন্ত

কুড়িগ্রামের রৌমারীতে সরকারের অনুমোদন ছাড়া পরিচালিত সালেহা ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ২টার দিকে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাহাবুবুল হাসান অভিযান চালিয়ে ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করেন।

জানা যায়, সরকারি অনুমোদন ছাড়াই প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছিল। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে মঙ্গলবার দুপুরে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রয়োজনীয় সরকারি অনুমোদন না থাকায় সালেহা ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে সিলগালা করে দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাহাবুবুল হাসান জানান, সরকারি অনুমোদন ছাড়া কোনো ডায়াগনস্টিক সেন্টার বা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিচালনার সুযোগ নেই। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।