
নারায়ণগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, মাদককারবারি, মাদকসেবী, ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত আসামি ও নিয়মিত মামলার আসামিসহ ১৪১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার সাতটি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার (৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় পুলিশ। এর আগে রোববার নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো; হাবিবুর রহমানের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার ১৪১ জনের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য সাতজন, মাদককারবারি ১৬ জন, মাদকসেবী ৮৯ জন, ছিনতাইকারী চারজন, ওয়ারেন্টভুক্ত আসামি ১৩ জন, নিয়মিত মামলার আসামি ১০ জন এবং অন্যান্য আইনে দুইজন রয়েছেন।
অভিযানে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ ২৪ জনকে গ্রেফতার করে। তাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য একজন, মাদকসেবী ১৯ জন, নিয়মিত মামলার আসামি একজন, ওয়ারেন্টভুক্ত দুইজন এবং অন্যান্য ধারায় একজন রয়েছেন।
ফতুল্লা মডেল থানা পুলিশ ৩৬ জনকে গ্রেফতার করে। তাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুইজন, মাদকসেবী ২৮ জন, ওয়ারেন্টভুক্ত চারজন এবং নিয়মিত মামলার দুইজন আসামি রয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানার অভিযানে মাদকসেবী ১৮ জন এবং ওয়ারেন্টভুক্ত দুইজনসহ মোট ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।
বন্দর থানা পুলিশ ১৯ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে মাদককারবারি সাতজন, মাদকসেবী নয়জন, ওয়ারেন্টভুক্ত একজন, নিয়মিত মামলার একজন এবং অন্যান্য আইনে একজন রয়েছেন।
সোনারগাঁও থানায় অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুইজন, মাদক ব্যবসায়ী ছয়জন, মাদকসেবী আটজন, ওয়ারেন্টভুক্ত নয়জন এবং ছিনতাইকারী চারজন রয়েছেন।
রূপগঞ্জ থানার অভিযানে মাদককারবারি তিনজন, মাদকসেবী চারজন এবং নিয়মিত মামলার তিনজনসহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে, আড়াইহাজার থানা পুলিশ ১১ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য দুইজন, মাদকসেবী তিনজন, ওয়ারেন্টভুক্ত তিনজন এবং নিয়মিত মামলার তিনজন আসামি রয়েছেন।
জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং বিভিন্ন মামলার আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








