
যশোরের চৌগাছায় পুলিশের অভিযানে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামিসহ নয়জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন সাজা ফারুক হোসেন (৫২), শরিফুল ইসলাম (৪২), মিলন বিশ্বাস (৩৭), শাহিনুর বিশ্বাস (৪১), ইমামুল ইসলাম (৪০), মিনাল হাসান (৩৮), ইদ্রিস আলী ওরফে বুদো (৩৩), ইসরাইল হোসেন ওরফে ধেনা (৫৫) ও আব্দুল আজিজ মণ্ডল ওরফে আজির (৪৬)।
চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ জানান, গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। চৌগাছা থানা এলাকায় বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








