শিশুশিক্ষার্থী কলি হত্যা ঘটনায় আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ
শিশুশিক্ষার্থী কলি হত্যা ঘটনায় আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ নয়া দিগন্ত

পাবনায় শিশুশিক্ষার্থী কামরুন্নাহার কলি হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী ও নিহত শিশুর সহপাঠীরা।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে পাবনা জেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি আদালত এলাকাসহ আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার আসামিরা স্থানীয় মোস্তফার মুদি দোকানের পেছনের ঘরের মধ্যে নিয়ে কলিকে ধর্ষণ এবং হত্যা করে। এ ঘটনায় নিহত কলির প্রতিবেশী মোস্তফা প্রামাণিক ও তার ভাড়াটিয়া ইয়াছিনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় শিশুশিক্ষার্থী কামরুন্নাহার কলি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে নিখোঁজের সাত দিন পর বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে কুলুনিয়া গ্রামে কলিদের বাড়ির পাশের একটি ডোবা থেকে বস্তাবন্দী অবস্থায় কলির লাশ উদ্ধার করে পুলিশ।