চোলাইমদসহ আটক তিন মাদককারবারি
চোলাইমদসহ আটক তিন মাদককারবারি ছবি: নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদ ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ তিন মাদককারবারিকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার করেরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাবিলদার ব্রিজের দক্ষিণ পাশের সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জয়চাঁদপুর এলাকার শফিক (১৮), নাজমুল হোসেন (১৮) ও মধুয়ার এলাকার রাব্বি (১৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ ও একটি সিএনজি উদ্ধার করা হয়।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, এ ঘটনায় জোরারগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।