লোড হচ্ছে...
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৮টা ২০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। পরে সকাল ৮টা ৩১ মিনিটে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছানোর আগেই আগুনে তিনজন দগ্ধ হন। তাদের স্থানীয়ভাবে হাসপাতালে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা ৪৩ মিনিট আগে

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, বাড়িটির আশপাশে পুলিশের নিয়মিত টহল চলছিল। এ সময় নিচতলার একটি কক্ষে আগুন দেখতে পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তা নিয়ন্ত্রণে আনেন।
৩ ঘণ্টা ৪১ মিনিট আগে

‘অত্যন্ত গভীর দুঃখের সাথে লক্ষ্য করেছি, একটি দেশবিরোধী অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করার লক্ষ্যে দেশে একটি ‘গৃহযুদ্ধ’ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে।’
১২ ঘণ্টা ৫৫ মিনিট আগে

রাজধানীর মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আল্লামা মামুনুল হক বলেছেন, ‘প্রযুক্তির উৎকর্ষ গভীর জ্ঞানচর্চা ও গবেষণার বিকল্প হতে পারে না।’
১৫ ঘণ্টা ৫১ মিনিট আগে

জামালপুর ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের ১০৮৯ নম্বর পিলারের কাছাকাছি এলাকায় অভিযান চালায় সাতানীপাড়া বিওপির সদস্যরা। এ সময় একটি বাঁশঝাড়ের পাশে গর্তে লুকিয়ে রাখা এক হাজার ৮৫ বোতল ভারতীয় মদ পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়।
১৮ ঘণ্টা ৪৬ মিনিট আগে

পাঁচ মাসের এ সময়ে জেলার ছয় উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি বলে অভিযোগ উঠেছে। বরং আগের দেড় বছরের তুলনায় পরিস্থিতি আরো নাজুক ছিল বলে দাবি স্থানীয়দের। এ সময়ে কয়েকটি হত্যাকাণ্ড ছাড়াও চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই ও দস্যুতার ঘটনা ঘটেছে। পুরো জেলা মাদকে সয়লাব ছিল বলেও অভিযোগ রয়েছে।
২১ ঘণ্টা ২ মিনিট আগে

সংশ্লিষ্টরা জানান, সাবেক এই এমপির বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আটকের পর এসআরবি সদস্যরা তাকে উত্তরায় এসআরবি সদর দফতরে নিয়ে যান।
১ দিন আগে

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আগামী ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও কেয়ারটেকার দিবস পালন করা হবে। ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ যৌথভাবে কর্মসূচি পালন করবে। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস কেন্দ্রীয় নির্দেশনায় মহানগরী উত্তরের উদ্যোগে যথাযথভাবে পালন করা হবে।
১ দিন আগে

রাজধানীর বারিধারায় বিশিষ্ট ব্যবসায়ীদের সাথে আলোচনা সভা ও মতবিনিময় করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা...
১ দিন আগে

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, ‘সরকারি উন্নয়ন প্রকল্পের পরিধি যেমন বেড়েছে, তেমনি প্রকল্পের বাস্তবায়নের কারিগরি ও অন্যান্য সংশ্লিষ্ট জটিলতাও বেড়েছে। একজন জনপ্রতিনিধি হিসেবে সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং পাবলিক প্রকিউরমেন্ট প্রক্রিয়ায় সম্পৃক্ত থেকে সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব।’
১ দিন আগে

অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির মনে করেন, ইসলামী ব্যাংকের বর্তমান সঙ্কটের সমাধান করতে হলে প্রথমে অতীতের অনিয়ম, শেয়ার মালিকানা পরিবর্তন এবং অর্থ আত্মসাতের অভিযোগগুলোর সুরাহা করতে হবে। পাশাপাশি প্রকৃত বিনিয়োগকারীদের অধিকার ফিরিয়ে দেয়া এবং আন্তর্জাতিক আস্থা পুনরুদ্ধার জরুরি।
২ দিন আগে


যানবাহন ও ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে ঢাকা থেকে সাভার যাওয়ার মূল সড়ক ও স্মৃতিসৌধের আশপাশের এলাকায় সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। জরুরি সেবা নিশ্চিত করতে সাভার জাতীয় স্মৃতিসৌধসহ অন্যান্য সকল অনুষ্ঠানস্থলে প্রয়োজনীয় জনবলসহ অগ্নি নির্বাপণী গাড়ি মোতায়েন রাখা হবে।
২ দিন আগে

বাংলাদেশের অর্থনীতিতে আপাত স্বস্তির আড়ালে নতুন করে চাপ তৈরি হচ্ছে বৈদেশিক ও আর্থিক- দুই খাতেই। প্রবাসী আয়ের প্রবাহ বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত অর্থবছরে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হলেও চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে সেই স্বস্তি ধরে রাখা কঠিন হয়ে পড়েছে।
৩ দিন আগে

জাপানিদের কাছ থেকে যেকোনো বিবেচনা আদায় করার জন্য একটি স্বচ্ছ উপস্থাপনা জরুরি। আর এ জন্য দরকার বিশ্বের বৃহত্তর প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থানগত গুরুত্ব ও এর অস্তিত্ব...
৩ দিন আগে

বাংলা চলচ্চিত্রে প্রায়ই একটা চরিত্র দেখা যায়— গ্রামের চাচাতো ভাই, শহরে এসেছে। রক্ত ও বংশের সূত্রে সম্পর্কের স্বীকৃতি আছে তার; কিন্তু শহরে তাকে আলাদা চোখে...
৩ দিন আগে

রমজান মাস উপলক্ষে খেজুর আমদানির ক্ষেত্রে আগামী ১০ মার্চ পর্যন্ত বিদ্যমান কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
৩ দিন আগে

‘আইন প্রণয়নের পাশাপাশি সংসদ-সদস্যদের আরো গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। সরকারের উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা আইনপ্রণেতাদের অন্যতম দায়িত্ব।’
৩ দিন আগে

প্রত্যর্পণ একটি বিচারিক ও রাষ্ট্রীয় প্রক্রিয়া। ইন্টারপোলের রেড নোটিশ জারি কিংবা সংশ্লিষ্ট ব্যক্তির গ্রেফতারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে প্রত্যর্পণ সম্পন্ন হয় না। অনুরোধ গ্রহণকারী রাষ্ট্রের কেন্দ্রীয় কর্তৃপক্ষ ও আদালত সে দেশের আইন অনুযায়ী প্রত্যর্পণ অনুরোধ, অপরাধের প্রকৃতি, গ্রেফতারি পরোয়ানা, প্রমাণাদি এবং অন্যান্য আইনগত শর্ত পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে।
৪ দিন আগে

আসন্ন পবিত্র রমজান মাসে খেজুরের সরবরাহ বাড়ানো এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দাম রাখতে আমদানি শুল্ক কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ-সংক্রান্ত একটি প্রস্তাব আজ মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হতে পারে।
৪ দিন আগে


