
হজ পারফরম্যান্স-২০২৬-এর স্বীকৃতিস্বরূপ সম্মানীয় ক্রেস্ট পেয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় হজ অ্যাজেন্সি এম এস এয়ার সার্ভিস (হজ লাইসেন্স নম্বর-০৯২২)।
গত সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে অ্যাজেন্সির প্রোপ্রাইটর মুফতি নেছারুদ্দিন বিন কাশেমের হাতে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি মোআল্লেম আব্দুর রাজ্জাক আল কুতুবী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন হজ অ্যাজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর প্রেসিডেন্ট গোলাম সারওয়ার, মহাসচিব ফরিদ উদ্দিন মজুমদারসহ হজ ব্যবস্থাপনা ও এভিয়েশন খাতের সংশ্লিষ্ট শীর্ষস্থানীয় ব্যক্তিরা।
সম্মাননা প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় এম এস এয়ার সার্ভিসের প্রোপ্রাইটর মুফতি নেছারুদ্দিন বিন কাশেম বলেন, ‘বর্তমান সময়ে হজ পালন নিয়ে যখন কিছু অ্যাজেন্সির বিরুদ্ধে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ আসছে, ঠিক সেই মুহূর্তে সৌদি মোআল্লেম কর্তৃক এই ধরনের সম্মানীয় ক্রেস্ট পাওয়া আমাদের জন্য সত্যিই অত্যন্ত গৌরবের। এ অর্জন সম্মানিত হাজীদের প্রতি আমাদের দায়িত্ব ও দায়বদ্ধতা আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে হাজীদের সেবার মান আরো উন্নত করতে আমরা আরো বেশি মনোযোগী হব, ইনশাআল্লাহ।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








