এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর। সংগৃহীত

এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফল প্রকাশের স্থান পরিবর্তন করা হয়েছে।

Advertisement

আগামী ৩১ অক্টোবর শনিবার সকাল ১১টায় ফল প্রকাশ অনুষ্ঠান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংশোধিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফল প্রকাশ অনুষ্ঠানের উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

উদ্বোধনের সাথে সাথেই ফল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশ করা হবে। 

শিক্ষার্থীরা অনলাইনে নির্ধারিত ওয়েবসাইট (https://eduboardresults.gov.bd ও

 https://educationboardresults.gov.bd)  থেকে এবং ১৬১৪০ নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

এছাড়া খাতা পুনঃনিরীক্ষণের জন্য আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বাসস