
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন ভাইস চ্যান্সেলরের (ভিসি) পদত্যাগ দাবি এবং আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে তীব্র সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া বার্তায় তিনি এ দাবি জানান।
সাদিক কায়েম অভিযোগ করেন, শিক্ষক কিংবা শিক্ষার্থী—কেউ না চাওয়া সত্ত্বেও পদলোভে নবনিযুক্ত ভিসি ক্যাম্পাসে প্রবেশ করেছেন। আজ সকালে ছাত্রদলের নেতাকর্মীদের সাথে নিয়ে ‘সাধারণ শিক্ষক’ পরিচয়ে চোরের মতো ভাইস চ্যান্সেলর (ভিসি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করেন উল্লেখ করে তিনি একে ভিসির বাহাদুরির নমুনা ও যোগ্যতা বলে মন্তব্য করেন।
ডাকসু ভিপি আরো উল্লেখ করেন, গত ৮ মাসে নজিরবিহীনভাবে দেশের ৪৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি পদে দলীয় নেতাদের বসিয়েছে বিএনপি সরকার। এসব পদে যোগ্যতার মূল্যায়ন না করে রাজনৈতিক আনুগত্যকে প্রাধান্য দেয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
পূর্ববর্তী প্রশাসনের চিত্র তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগের আমলে অবরুদ্ধ ভিসিদের উদ্ধার করতে ত্রাণকর্তার ভূমিকায় আসতো ছাত্রলীগ এবং ক্যাম্পাসে টেন্ডার ও উন্নয়ন কাজের ভাগবাটোয়ারা চলতো। বর্তমানে ছাত্রলীগকে প্রতিস্থাপন করে ছাত্রদল বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশাসনের দারোয়ানের ভূমিকা পালন করছে এবং এই পরিস্থিতিতে ভিসি পদটি এক বিশাল লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে।
এসময় চুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির সাথে পূর্ণ সংহতি প্রকাশ করে অবিলম্বে উক্ত ভিসির অপসারণ দাবি জানান সাদিক কায়েম।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








