
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা প্রতিবছরের ন্যায় এবারো প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে নবীন উৎসব ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬ এর আয়োজন করেছে। এতে প্রায় সাড়ে ছয় শ’ নবীন শিক্ষার্থী অংশ নেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর ) সকাল ৯টার দিকে টাঙ্গাইল জেলা শিল্পকলা অ্যাকাডেমির অডিটোরিয়ামে নবীনবরণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাভাবিপ্রবি ছাত্রশিবির শাখার সভাপতি মো: রাহাদুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি মো: জাহিদুল ইসলাম।
নবীন উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন পাবলিক রিলেশন সম্পাদক নুমায়ের আব্দুল্লাহ। পাশাপাশি অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় জীবনে শিক্ষার্থীদের নৈতিক বিকাশ ও নেতৃত্ব তৈরির বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন আইসিটি বিভাগের অধ্যাপক ড. জিয়াউর রহমান। অনুষ্ঠানের এক পর্যায়ে ইসলামী সংগীত পরিবেশন করেন নবদিশা শিল্পীগোষ্ঠী।
অনুষ্ঠানে নবীনদের আল-কোরআন, বিশ্ববিদ্যালয়ের লোগো সমৃদ্ধ কলমদানি ও চাবির রিং, কলম এবং ছাত্রশিবির প্রকাশিত বই উপহার দেয়া হয়। পাশাপাশি তাদের জন্য সকালের নাস্তা এবং দুপুরের খাবারের ব্যবস্থাও করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








