শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক প্রতিরোধ, জুয়া প্রতিরোধ, মাদকাসক্তি প্রতিরোধ, শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন, শিক্ষার্থীদের মাদক থেকে সুরক্ষা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংগৃহীত

শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তি ও জুয়া খেলা প্রতিরোধে সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক সংক্ষিপ্ত বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় জানানো হয়, একটি নিরাপদ ও সুস্থ শিক্ষাপরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের মাদক ও জুয়া-সংক্রান্ত কার্যকলাপ থেকে রক্ষা করার সরকারি উদ্যোগের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সূত্র : বাসস