জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়। সংগৃহীত

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের ২৩ সেপ্টেম্বরের পরীক্ষা এক দিন পিছিয়ে ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

Advertisement

শনিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ সেপ্টেম্বরের নির্ধারিত পরীক্ষা ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় দুপুর ১টা ৩০ মিনিট। পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী অপরিবর্তিত থাকবে।

এছাড়া পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্য পরীক্ষার তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে। সংশ্লিষ্ট পরীক্ষার্থী, কলেজ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সবাইকে পরিবর্তিত সময়সূচি অনুসরণ করে পরীক্ষায় অংশ নেয়ার অনুরোধ জানায় জাতীয় বিশ্ববিদ্যালয়।