
সাবেক উপমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ।
আজ বাদ এশা মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট এলাকায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে আব্দুল হাইয়ের দ্বিতীয় জানাজায় তিনি অংশ নেন।
এ সময় মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো: কামরুজ্জামান, বিএনপি কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সরফত আলী সপু, জেলা জামায়াতের আমির আ জ ম রুহুর কুদ্দুস , বিএনপির বিভিন্ন থানা ও জেলা পর্যায়ের নেতাসহ বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মীরা অংশগ্রহণ করেন। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








