
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দুষ্কৃতিকারী ও অপকর্মকারীদের সাথে কোনো আপস করা যাবে না। ওরা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে বসে আছে, সবসময় সতর্ক ও সজাগ থেকে ওদের সেই জায়গা চিহ্নিত করে গোড়া থেকে দমন করতে হবে। দুষ্কৃতিকারীদের যদি উত্থান হয়, এই দেশ থাকবে না, এই রাষ্ট্র থাকবে না, এই পতাকা থাকবে না, স্বাধীনতা থাকবে না, সার্বভৌমত্ব থাকবে না। তাই অঙ্কুরিত হওয়ার আগেই তাদের বিনাশ করতে হবে।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন ছাত্র-গণঅভ্যুত্থানে শহীদ নাজির উদ্দিন জেহাদের ৩৬ শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। আলোচনা সভার আয়োজন করে শহীদ জেহাদ স্মৃতি সংসদ।
নব্বইয়ের পরাজিত শক্তি আর চব্বিশের পরাজিত শক্তি মিলে মিশে এক হয়েছে- এমন মন্তব্য করেন রিজভী বলেন, এরা পাচার করা টাকা দিয়ে অপকর্ম করাচ্ছে। প্রশাসনে যারা অনৈতিক কর্মকাণ্ড করছে তাদের দমন করার আহ্বান জানান তিনি।
রিজভী বলেন, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির এই ঐতিহ্য, এই মহিমাকে কলঙ্কিত করার জন্য ওই চরিত শক্তি কিন্তু বসে নেই। তারা নানাভাবে চক্রান্ত করবে, নানাভাবে ষড়যন্ত্র করবে। তাদের যে বদন দেয়ার লোক আছে, তারা যাতে বদন পেয়ে এই দেশের ভেতরে পূজার সময় কোনো ধরনের অরাজকতা তৈরি করতে না পারে, এই বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








