এস এম আতাউল হক দোলন
এস এম আতাউল হক দোলন। ফাইল ছবি
ads

রাজধানীর বারিধারা ডিওএইচএস থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে গ্রেফতার করেছে এসআরবি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১-এর একটি দল তাকে গ্রেফতার করে। 

এসআরবি সূত্র জানায়, দোলনের বিরুদ্ধে মোট ৭টি মামলা রয়েছে বলে জানা যায়। মামলাগুলোর সংক্ষিপ্ত বিবরণীতে জানা গেছে, শ্যামনগর থানায় হত্যা, বিস্ফোরকসহ সাতটি মামলা রয়েছে।

এদিকে, রাজধানীর বাংলামোটর এলাকা থেকে বৃহস্পতিবার রাত ৮টার দিকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী ও আওয়ামী লীগ নেতা ওমর ফারুক রুমীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।