লালন উৎসব
লালন উৎসবে ফরহাদ মজহার। নয়া দিগন্ত

ফকির লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানের আজ সোমবার শেষ দিনে রয়েছে আলোচনা সভা ও লালনসংগীতানুষ্ঠান।

Advertisement

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টায় লালন মাজার মঞ্চে অনুষ্ঠিত হয় তিরোধান দিবসের আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, লেখক ও চিন্তক ফরহাদ মজহার। 

মুখ্য আলোচক ছিলেন গবেষক ড. শেখ খালিদ হাসান। বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ রেজাউল করিম, কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম, ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন এবং জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদ। 

আলোচক হিসেবে বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রশিদুজ্জামান। 

স্বাগত বক্তব্য দেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাভিদ সারওয়ার। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান। 

আজ সোমবার শেষ দিনে সন্ধ্যা সাড়ে ৬টায় লালন মাজার মঞ্চে শুরু হবে আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত। 

মুখ্য আলোচক থাকবেন প্রাবন্ধিক প্রফেসর ড. আহমেদ শফিক হাসামী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মোসা: ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়ার পুলিশ সুপার মো: আমিনুল ইসলাম, কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগিব রউফ চৌধূরী এবং জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। 

আলোচনায় অংশ নেবেন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: খালেদ উজ্জামান। স্বাগত বক্তব্য দেবেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব মো: মিজানুর রহমান। সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: তৌহিদ বিন-হাসান। 

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হবে লালনসংগীতানুষ্ঠান। এতে লালনভক্ত ও সংগীতশিল্পীরা পরিবেশন করবেন ফকির লালন সাঁইজির কালজয়ী গান।