ক্যালিফোর্নিয়া, বিপণিবিতান, গুলি, নিহত , আহত,
ঘটনাস্থলে পুলিশের তৎপরতা। সংগৃহীত

আহতদের অন্তত তিনজনের অবস্থা আশঙ্কাজনক, হামলাকারীর পরিচয় শনাক্তে তদন্ত চলছে

Advertisement

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফেয়ারফিল্ড শহরের একটি বিপণিবিতানে বন্দুকধারীর গুলিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ছয়জন। তাঁদের মধ্যে অন্তত তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া ৩১ অক্টোবর এ খবর জানায়। স্থানীয় পুলিশের বরাত দিয়ে সংস্থাটি জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সোলানো টাউন সেন্টার বিপণিবিতানের ভেতরে স্পিরিট হ্যালোইন নামের একটি দোকানে গুলির ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফেয়ারফিল্ড পুলিশ।

পুলিশের বিবৃতিতে বলা হয়, গুলিতে আহত হয়ে একজনের মৃত্যু হয়েছে। অন্য ছয়জনকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। তাঁদের মধ্যে অন্তত তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় পুলিশকে সহায়তা করে ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রল। তারা যান চলাচল নিয়ন্ত্রণ এবং বিপণিবিতানের বিভিন্ন ভবন নিরাপদ করতে কাজ করে।

নিহত ব্যক্তির পরিচয় এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। হামলাকারীকে শনাক্ত করার চেষ্টাও চলছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে এখনো তদন্ত চলছে। এ বিষয়ে কোনো তথ্য জানা থাকলে তা পুলিশ বিভাগকে জানানোর অনুরোধ করেছে কর্তৃপক্ষ।