মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংগৃহীত

‘ভুয়া খবর’ প্রচারের অভিযোগে হোয়াইট হাউস থেকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন, এমএস-নাউ ও পলিটিকোকে নিষিদ্ধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ‘আমি গর্বের সাথে ঘোষণা করছি যে, সিএনএন, এমএস-নাউ ও পলিটিকোকে হোয়াইট হাউস থেকে নিষিদ্ধ করছি। কারণ তারা প্রতিনিয়ত ‘ভুয়া খবর’ প্রচার করে চলেছে!’

ট্রাম্প অভিযোগ করেন, জো বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন সরকারের কাছ থেকে পলিটিকো আট মিলিয়ন ডলারের একটি সাবস্ক্রিপশন পেয়েছিল। তিনি এটিকে দুর্নীতি হিসেবে উল্লেখ করেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট, ট্রাম্প প্রশাসন বা মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে সংবাদ প্রচারের সময় কোনো সংবাদমাধ্যমেরই কাল্পনিক ও মিথ্যা তথ্য লেখা বা প্রচার করা উচিত নয়।’

তিনি সতর্ক করে বলেন, অন্যান্য ‘ভুয়া খবর’ প্রচারকারী সংবাদমাধ্যমও এমন পদক্ষেপের মুখোমুখি হতে পারে।

সূত্র : মিডল ইস্ট আই