লোড হচ্ছে...
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ২ মিনিটে চকবাজারের ছোট কাটারা এসি মসজিদসংলগ্ন মার্কেটটিতে আগুন লাগার খবর পায় সংস্থাটি। বিকেল ৫টা ২২ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ধাপে ধাপে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। শেষ পর্যন্ত ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
১৯ দিন আগে

ফায়ার সার্ভিস জানিয়েছে, মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ভবনের গুদামে থাকা মালামাল সরানো এবং সেগুলোতে পানি দেয়ার কাজ চলছে। এসব মালামালের নিচে জমে থাকা তাপ থেকে আবার আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
১৯ দিন আগে

মো: মাহমুদুল হাসান ঘটনাস্থলে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি বলেন, সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ২ মিনিটে মার্কেটটিতে আগুন লাগে। খবর পেয়ে ৫টা ৪ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের তীব্রতা বিবেচনায় পরে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। একপর্যায়ে ১০টি ইউনিটের সাথে স্পেশাল রেসপন্স টিম ও একটি লাইটিং ইউনিট যুক্ত হয়ে মোট ১২টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। ফায়ার সার্ভিসের প্রায় ১৫০ জন কর্মী এ কাজে অংশ নেন। তাদের সাথে স্থানীয় দুই থেকে তিন শ’ বাসিন্দা ও স্বেচ্ছাসেবী উদ্ধারকাজে সহায়তা করেন।
২০ দিন আগে

সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। তাদের দুজনকে উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে ঢামেক বার্ন ইউনিটে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
২০ দিন আগে

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মুনসুর খান প্লাজার আগুন চার ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট বাড়িয়ে ১০টি করা হয়েছে। এরই মধ্যে ওই ভবন থেকে পাশের আরেকটি ভবনে আগুন ছড়িয়ে পড়েছে।
২০ দিন আগে


