
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর করতে পারেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী দাতো সেরি উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান।
বুধবার (৪ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রী উতামা হাজি মোহাম্মদ তার ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন।
মঙ্গলবার অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসে কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনের (সিএইচওজিএম) সাইডলাইনে বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবিরের সাথে হওয়া বৈঠকে একথা জানান মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক মালয়েশিয়া সফরের প্রসঙ্গ তুলে দুই দেশের ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন তারা।
বৈঠকে প্রবাসী কর্মীদের বিষয় ছাড়াও বাণিজ্য-বিনিয়োগসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। বিশেষ করে দুদেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্ব দেন দুই মন্ত্রী।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








