
মালদ্বীপের বিজয় দিবস উপলক্ষে দেশটির রাষ্ট্রীয় অনুষ্ঠান ও সামরিক প্রদর্শনীতে অংশ নিয়েছেন বাংলাদেশের হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানী মালের রিপাবলিক স্কয়ারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মালদ্বীপ সরকার ও দেশটির ন্যাশনাল ডিফেন্স ফোর্সের (এমএনডিএফ) আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু ও ফার্স্ট লেডি সাজিদা মোহাম্মদ।
অনুষ্ঠানের সামরিক প্রদর্শনীতে দেশটির সশস্ত্র বাহিনীর সক্ষমতা, আধুনিক সরঞ্জাম ও পেশাগত প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে অংশ নিয়ে বাংলাদেশের হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে মালদ্বীপের রাষ্ট্রপতি, সরকার ও জনগণকে বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
মালদ্বীপের রাষ্ট্রীয় এ অনুষ্ঠানে বাংলাদেশের হাইকমিশনারের অংশগ্রহণ দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সংহতির প্রতিফলন। একইসাথে এটি বাংলাদেশ ও মালদ্বীপের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আরো জোরদারে বাংলাদেশের অঙ্গীকারের বহিঃপ্রকাশ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








