ব্রিকস সম্মেলন শেষে ভারত ছাড়লেন চীনের প্রেসিডেন্ট জিনপিং

২০১৯ সালের পর প্রতিবেশী ভারতে এটাই শি জিনপিংয়ের প্রথম সফর।

নয়া দিগন্ত অনলাইন
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি |ফাইল ছবি

দুই দিনের ব্রিকস সম্মেলনে অংশ নেয়া এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠকের পর রোববার নয়াদিল্লি ছেড়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলো এ তথ্য জানিয়েছে।

২০১৯ সালের পর প্রতিবেশী ভারতে এটাই শি জিনপিংয়ের প্রথম সফর।

বিতর্কিত তিব্বত সীমান্তে ছয় বছর আগে প্রাণঘাতী সামরিক সংঘর্ষের পর দুই দেশের সম্পর্কে বরফ গলতে শুরু করার ক্ষেত্রে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় পদক্ষেপ।

সূত্র : এএফপি/বাসস