হরমুজ প্রণালীতে নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ ইরানের

ইরানের 'প্রটোকল লঙ্ঘন' করার অভিযোগে এসব জাহাজকে তালিকাভুক্ত করা হয়েছে। ভবিষ্যতে এসব জাহাজের হরমুজ প্রণালী দিয়ে চলাচলের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হবে।

নয়া দিগন্ত অনলাইন
হরমুজে জাহাজ চলার ফাইন ছবি
হরমুজে জাহাজ চলার ফাইন ছবি |সংগৃহীত

হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী নিষেধাজ্ঞার আওতায় থাকা ৭৭টি জাহাজের হালনাগাদ তালিকা প্রকাশ করেছে ইরানের পারস্য উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষ। হরমুজ প্রণালী ব্যবস্থাপনার জন্য এই কর্তৃপক্ষ গঠন করা হয়েছে।

আল জাজিরা সোমবার (১৪ সেপ্টেম্বর) জানিয়েছে, ইরানের 'প্রটোকল লঙ্ঘন' করার অভিযোগে এসব জাহাজকে তালিকাভুক্ত করা হয়েছে। ভবিষ্যতে এসব জাহাজের হরমুজ প্রণালী দিয়ে চলাচলের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, তালিকাভুক্ত জাহাজগুলোর বিরুদ্ধে 'জরিমানা, আটক অথবা জব্দের' মতো ব্যবস্থা নেয়ার বিধান রয়েছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সাথে সহযোগিতা করা বাণিজ্যিক জাহাজগুলোও এই তালিকায় যুক্ত করা হবে বলে জানিয়েছে তারা।

হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে রয়েছে—যুক্তরাষ্ট্রের এমন দাবি ইরান এখনো প্রত্যাখ্যান করে আসছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছেন, গুরুত্বপূর্ণ এই নৌপথের ওপর মার্কিন সামরিক বাহিনীর 'সম্পূর্ণ নিয়ন্ত্রণ' রয়েছে।

তবে ট্রাম্পের এই দাবিকে ক্ষুব্ধভাবে নাকচ করেছে ইরান। তেহরান বলছে, যুক্তরাষ্ট্রের আগ্রাসন, ক্ষতিপূরণ এবং নিষেধাজ্ঞা নিয়ে তাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী আবার খুলে দেয়া হবে না।