ডাকসু নির্বাচন হাইকোর্টে স্থগিত

আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট।

নয়া দিগন্ত অনলাইন
ডাকসু নির্বাচন
ডাকসু নির্বাচন |নয়া দিগন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট। আর প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে আগামী ২১ অক্টোবরের মধ্যে।

আজ সোমবার হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি এস কে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে এ সংক্রান্ত রিটের শুনানিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী শিশির মনির। রিটকারী পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

রিট আবেদনে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের আগে ছাত্রলীগের কমিটিতে ছিলেন এস এম ফরহাদ। এরপরও তিনি কিভাবে ইসলামী ছাত্রশিবিরের প্যানেলে প্রার্থী হলেন এমন প্রশ্ন তুলে তার প্রার্থিতা চ্যালেঞ্জ করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কেন্দ্রীয় কমিটি ও হল সংসদগুলোর নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।